Motamot
Back
ProblemবাংলাPublished 3 months ago

সবকিছুর দাম বাড়ে, শুধু সাধারণ মানুষের বেতন বাড়ে না — এটা কতদিন চলবে?

N
by Nasif Sajjad

দুই বছর আগে আমার বেতন ছিল ২২,০০০ টাকা। এখনো ২২,০০০ টাকা। কিন্তু দুই বছরে কী হয়েছে? ডিমের দাম দ্বিগুণ। চালের দাম বেড়েছে ৪০%। বাড়িভাড়া বেড়েছে ৩,০০০ টাকা। বাচ্চার স্কুলের বেতন বেড়েছে। গ্যাস-বিদ্যুতের বিল বেড়েছে। আমি হিসাব করেছি — একই জীবনযাপন করতে এখন আমার দরকার প্রায় ৩২,০০০ টাকা। আমি পাচ্ছি ২২,০০০। প্রতি মাসের শেষে ঘাটতি পূরণ করতে মায়ের কাছ থেকে ধার নিই। মা পেনশনের টাকা থেকে দেন। এই লজ্জা বুকে নিয়ে বাঁচি। আমি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি। বার্ষিক ইনক্রিমেন্ট হয় ৫%। মূল্যস্ফীতি ১০% এর উপরে। অর্থাৎ প্রতি বছর আমি আসলে গরিব হচ্ছি। সরকার বলছে দেশের অর্থনীতি ভালো। কিন্তু সেই ভালোটা কার কাছে যাচ্ছে? আমার মতো মধ্যবিত্ত মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না?

203

Comments (0)